কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় রাশিয়ান জাতীয় একতা দিবস পালন

ঢাকায় পালিত হয়েছে রুশ একতা দিবস।
ঢাকায় পালিত হয়েছে রুশ একতা দিবস।

জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে রুশ একতা দিবস। নেচে-গেয়ে মঞ্চ মাতিয়েছেন রুশ শিল্পীরা।

গত শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশের রাশিয়ান দূতাবাসে রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের যৌথ উদ্যোগে দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেন, রাশিয়ার জাতীয় একতা দিবস রাশিয়ার জনগণের জন্য গভীর তাৎপর্য বহন করে। জাতীয় ঐক্য রাশিয়ার বহু-স্বীকারোক্তি এবং বহু-জাতিগত মানুষের সহাবস্থানের প্রতীক। এটি আমাদের দেশকে ক্ষমতা ও সমৃদ্ধির দিকে ধাবিত করছে।

তিনি রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তারকে এই অনুষ্ঠান আয়োজনে অবদানের জন্য ধন্যবাদ জানান।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে শিক্ষাখাতে অবদান ও সাংস্কৃতিক বিনিময় সহায়ক ভূমিকা পালন করবে। সংগঠনের উদ্যোগে ঢাকায় রাশিয়ান ইউনিভার্সিটি এবং রাশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল হবে। এসব প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা নিয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণা হবে।

তিনি বলেন, বাংলাদেশের বিপদের দিনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাশে থাকা রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করতে মস্কোতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করা হবে। ইতোমধ্যে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সম্মতি দিয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে বিশ্বের প্রথম মহাকাশচারী রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের একটি ভাস্কর্য ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটারকে দেওয়া হবে।

সাইবেরিয়ার স্টেট একাডেমির সাংস্কৃতিক গোষ্ঠী ‘ড্যান্স অব সাইবেরিয়া’-র মনমাতানো আয়োজন শ্রোতাদের মুগ্ধ করেছে। এই প্রথম কোনো বাংলাদেশি মঞ্চে দলটি পারফর্ম করছে। এটি মঞ্চ লোকনৃত্যের ধারায় রাশিয়ার সেরা নৃত্য গোষ্ঠীগুলোর একটি।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেয়র আতিকুল ইসলাম, রাজনৈতিক নেতারা, রাষ্ট্রদূত, হাইকমিশনার, গণমাধ্যম ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X