কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি বাসা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সরদার গলির ১০/৩ নম্বর ভবনের ৫ম তলা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আব্দুল খালেকের পরিচিত এনামুল হক জানান, তিনি অবিবাহিত ছিলেন। ওই পঞ্চম তলার একটি রুমে একা থাকতেন। তিনি একটি পরিবহনের সঙ্গে সম্পৃক্তের পাশাপাশি পরিবহন ইউনিয়নের সদস্য ছিলেন।

তিনি আরও বলেন, গত পরশু দিন সুজন পরিবহন থেকে আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে পাচ্ছিল না তারা। পরে আজকে তার ভাড়া বাসায় গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেলে পুলিশকে বিষয়টি জানানো হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে আছে। মৃত ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে পেছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

তিনি জানান, খালেকের বাড়ি নাটোরে। ময়নাতদন্তের জন্য আব্দুল খালেকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X