কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পোশাকশিল্পে অস্থিরতা অর্থনীতির জন্য অশনি সংকেত : এ্যাব

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লোগো। ছবি : সংগৃহীত
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লোগো। ছবি : সংগৃহীত

পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সব ধরনের অত্যাচার পরিহার করে ন্যায্য মজুরির যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব। সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ন্যায্য মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলা ও পোশাক শ্রমিক হত্যায় এ্যাব-এর তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানায়।

তারা বলেন, পোশাকশিল্পে অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটেছিল এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত মজবুত হয়; যা দিয়ে সরকার উন্নয়নের নামে ভয়াবহ লুটতরাজ চালিয়ে যাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, অসহায় শ্রমিকগুলো তাদের সরাসরি শ্রমের বিনিময়ে দিনে রাতে মাথার ঘাম পায়ে ফেলে অসম্ভব রকম পরিশ্রম করে দেশের অর্থনীতি চালিয়ে রাখছে। কিন্তু সরকার এখন অবধি তাদের জীবন মান আর ভবিষ্যৎ নিরাপত্তা ইত্যাদির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না করে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ায় মানুষের এখন ত্রাহী অবস্থা। ন্যায্য মজুরির দাবিতে অসহায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা চালিয়ে একজন নারী শ্রমিককে হত্যা এবং অনেককে আহত করার মাধ্যমে বিরোধীদল দমনপীড়ন ও নিঃশেষ করার ভয়ানক অভ্যাসকে প্রতিফলন করছে এই ফ্যাসিবাদী সরকার। এই অবস্থার প্রেক্ষিতে তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা মনে করি, এই রকম পরিস্থিতি সৃষ্টির কারণে সারা পৃথিবীতে বাংলাদেশে তৈরি করা পোশাকের ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে এবং ক্রয়াদেশ কমে যাচ্ছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। তাই এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মামলা, গ্রেপ্তার, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অত্যাচার পরিহার করে ন্যায্য মজুরির যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X