কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই নির্বাচন বিভিন্ন দেশের আগ্রহ আছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে। তবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদিনের এই কর্মশালায় ৩২ জেলার ডিসি-এসপি ছাড়াও বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নিচ্ছেন। কর্মশালা শেষ হবে শনিবার।

নির্বাচনকে গণতন্ত্রের বাহন এবং প্রাণ উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের ভোট প্রদানের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সিইসি বলেন, ভোট কীভাবে শান্তিপূর্ণ হবে সেটা আমি জানি না, তবে ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের।

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।

সাক্ষাৎ শেষে নির্দিষ্ট সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে দ্রুত দ্বাদশ নির্বাচনের তপশিল ঘোষণা করার কথা জানান সিইসি।

তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X