কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে সেনা মোতায়েনে ইসিকে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে সেনা মোতায়েনের জন্য ইসিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

এতে বলা হয়েছে, আমি এস এম জুলফিকার আলী জুনু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান।

নোটিশে আরও বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি—আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে। রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে।

হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে বলে নোটিশে বলেন তিনি।

নোটিশে তিনি আরও বলেন, এ অবস্থায় দেশের জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়নের আবেদন জানাচ্ছি।

এদিকে, চলমান সরকাবিরোধী আন্দোলনে এবার ৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিন বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এরপর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X