কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সঙ্গে পিটার হাসের বৈঠক, যা জানা গেল

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : ভিডিও
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : ভিডিও

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র পাঠানো চিঠি দিতে পিটার হাস জাতীয় পার্টির অফিসে এসেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ সোমবার (১৩ নভেম্বর) বনানীতে দলের কার্যালয় থেকে পিটার হাস বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমে এসব জানান চুন্নু। তিনি বলেন, ওই চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।

চুন্নু বলেন, শুভাকাঙ্ক্ষী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

তিনি বলেন, বৈঠকে আমাদের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও আমি ছিলাম। তার সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট কথা হয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। তবে, উনার আসার মূল কারণ হলো-ি চিঠিটা হ্যান্ডওভার করা।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানাতে চাইলে তিনি বলেন, ওনার সাথে অনেক কথা হয়েছে। সেসব আনঅফিশিয়াল কথাবার্তা। মতবিনিময় হয়েছে। উনি চিঠিটা পড়লেন, আমরা শুনলাম। চিঠির মূল বক্তব্য হচ্ছে- তাদের সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।

নিরপেক্ষ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে দলগতভাবে কোনো বক্তব্য যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের উপনির্বাচনে কি সিল মারার দরকার ছিল? আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতা তাই সুখকর নয়। সে কারণে মনে করি, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।

তিনি বলেন, ‌শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা সুষ্ঠু নির্বাচন চাইতে পারে। তবে নির্বাচন কেমন হবে, সেটা আমাদের নিজস্ব বিষয়।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এদিকে বৈঠকের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে পৌঁছে দিতে এসেছিলেন পিটার হাস।

চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।

এদিকে পিটার হাস সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X