বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
চেক জালিয়াতি মামলা

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু 

আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার। ছবি : সংগৃহীত
আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার। ছবি : সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (২৫ জুন) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ খসরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।

এর আগে সেলিম নামে এক গ্রাহক ঢাকার আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দুটি মোটরসাইকেলের কেনার জন্য ১ লাখ ৯৪ হাজার ৮০ টাকা বিকাশ/নগদের মাধ্যমে আসামিকে প্রদান করেন। যা সাত থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে সরবরাহ করার কথা ছিল। কিন্তু আলেশা মার্ট চাহিদা অনুযায়ী তা সরবরাহ না করে কালক্ষেপণ করে। পরবর্তীতে মোটরসাইকেল সরবরাহ করতে না পেরে ২০২১ সালের ২৩ ডিসেম্বর দুটি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার একাউন্ট পে চেক দেন। চেক দুটি নগদায়ন করতে গেলে তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X