কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড লু’র চিঠি তপশিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না : ইসি সচিব

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংকট নিরসনে সংলাপের তাগিদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি তপশিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এ বিষয়ে ইসি কনসার্ন কি? তপশিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লু’র চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লু’র চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X