ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। একই সঙ্গে তিনি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (৭ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসেই অবস্থিত।

নির্বাচনে খন্দকার এম তালহা জাপানের রাষ্ট্রদূত তাকেহিরো কানোকে ৩০-২৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ নির্বাচনে বাংলাদেশ, জাপান, ভারত ও কোরিয়া অংশ নেয়। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত ও কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদের ৫৩ বছরের ইতিহাসে এ প্রথম কোনো বাংলাদেশি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হলেন। এটি দেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি প্রতি অধিবেশন শুরুর সময় নির্বাচিত হন এবং সম্মেলন শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ৪২তম সাধারণ সম্মেলনের সভাপতি ছিলেন রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কু।

খন্দকার এম তালহার এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে। এ পদ বাংলাদেশের জন্য নানা সুযোগের দ্বার খুলে দেবে। এর মাধ্যমে ইউনেস্কোর নীতিনির্ধারণ ও বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এ ঐতিহাসিক অর্জনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং এর পুরো টিমের প্রতি অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ), বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা এবং বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (বিএনডিএ)-সহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১০

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১১

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১২

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৩

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৪

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৫

আজ বিশ্ব গোসল দিবস

১৬

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৭

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৮

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

২০
X