কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু জাতীয় দুর্যোগে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে : রওশন 

রওশন এরশাদ। পুরোনো ছবি
রওশন এরশাদ। পুরোনো ছবি

ডেঙ্গুজ্বর জাতীয় দুর্যোগে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় এটিকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন তারা।

ডেঙ্গুজ্বর জাতীয় দুর্যোগে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এগিয়ে আসতে হবে সবাইকে। বিশেষ করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তাদের জরুরিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। এই জ্বরের উপসর্গ দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের বিশেষ গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

এডিস মশা নিধনে সিটি করপোরেশনকে পর্যাপ্ত কীটনাশক সরবরাহ করার আহ্বান ও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X