কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার টিভি ক্যামেরায় বঙ্গবন্ধুর খুনি নূর

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী। ছবি : সংগৃহীত

পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডার টেলিভিশনে দেখা মিলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

শুক্রবার (১৭ নভেম্বর) মধ্যরাতে প্রচারিত ৪৩ মিনিটের ওই অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্যা অ্যাসাসিন নেক্সট ডোর’ এ দেখা মিলেছে নূরের।

ওই প্রতিবেদনে নূরের অপরাধ নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু হত্যা মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিও। সিবিসির রেডিও সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করলেও ক্যামেরা হাতে টেলিভিশনটির ফিফথ স্টেটের সাংবাদিকদের দেখে পালিয়ে যান তিনি।

জানা গেছে, টরন্টো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ছোট্ট এলাকা ইটোবিকোতে একটি কনডোমিনিয়ামের তিনতলায় থাকেন ৭০ বছর বয়সী নূর। ওই বাসায় প্রতিদিন বিকেলে ব্যালকনিতে আসেন ফুলের পরিচর্যা করতে।

কানাডার ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তভাবে জীবনযাপন করা এই বৃদ্ধই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ম্যান, নূর চৌধুরী। যাকে প্রথমবার ক্যামেরায় দেখা গেছে।

বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন দেশে কূটনীতিকের চাকরি করেন নূর। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে হংকং থেকে পালিয়ে কানাডায় চলে যান।

২০০৬ সালে শরণার্থী আবেদন নাকচ করে নূরকে দেশত্যাগের নির্দেশ দেয় কানাডা। কিন্তু দেশে ফিরলে মৃত্যুদণ্ড হবে জানিয়ে নিরাপত্তাঝুঁকি মূল্যায়নের একটি আবেদন করেন তিনি। আর এভাবেই কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগান নূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X