কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জাল টাকা তৈরির মূলহোতাসহ আটক ৯

রাজধানীতে জাল টাকা তৈরির মূলহোতাসহ আটক ৯

রাজধানীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (২৫ জুন) রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কারখানা থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার হয়।

সোমবার (২৬ জুন) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে গত ২১ জুন মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় র্যাব অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো মো. স্বপন মিয়া (৩২) ও মো. সামিউল ইসলাম (২৬)। গ্রেপ্তারের পর র্যাব জানায়, আটক আসামিদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২৯৮টি, ২০০ টাকা মূল্যের ২০০টি জাল নোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহের উদ্দেশে এ জাল টাকা প্রস্তুত করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X