কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জয়েন্ট ট্রেনিং ডকট্রিন-২০২৩ প্রণয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণসংক্রান্ত সঠিক নির্দেশনায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তর কর্তৃক ‘জয়েন্ট ট্রেনিং ডকট্রিন- বাংলাদেশ আর্মড ফোর্সেস ২০২৩’ প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী, দক্ষ এবং যৌথ আভিযানিক সক্ষমতা অর্জনে যা সহায়ক হবে। একই সাথে সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনে যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ডকট্রিনটি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও মোড়ক উন্মোচন করেন।

সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতার সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। যৌথ প্রশিক্ষণসংক্রান্ত তথ্য, প্রশিক্ষণের ধারণা, সমন্বয়, কর্মপদ্ধতি এবং প্রশিক্ষণ সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে আধুনিক কর্মপোযোগী এই মৌলিক ডকট্রিন প্রণীত হয়। এ ডকট্রিনটি প্রশিক্ষণের ক্ষেত্রে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং জাতীয় মূল্যবান সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং দক্ষতা অর্জনে সশস্ত্র বাহিনীকে সহায়তা করবে।

উল্লেখ্য, সরকার ২০১৮ সালে ‘জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮’ প্রণয়ন করেছে। যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় যৌথ প্রশিক্ষণকে যুগোপযোগী ও কার্যকর করার জন্য এ ডকট্রিনটি প্রণীত হয়। একটি উন্নত সশস্ত্র বাহিনী গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনা এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে ওই ডকট্রিনটি প্রস্তুত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X