কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ডুসার

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুসার আয়োজন। ছবি : কালবেলা
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুসার আয়োজন। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যয়ের কথা জানানো হয়।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য দায়িত্ব পাওয়া একমাত্র রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার ২০ বছরে পদার্পণ করেছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) কমিশনের অংশীদার হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। ডুসার সদস্যরা দেশ ও জনগণের সেবক হিসেবে সামনের দিনগুলোতে জনআকাঙ্খা বাস্তবায়নে কমিশন ও আইনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে মর্মে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জনগণের আস্থা পূরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন, তাতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিটি কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এ বিষয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার কোনো বিকল্প নাই। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা অঙ্গীকারবদ্ধ। অ্যাসোসিয়েশনের নেতারা দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের পাশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X