কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশে আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছে উচ্চপর্যায়ের মার্কিন একটি প্রতিনিধি দল। চার সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারবিষয়ক একজন আন্ডার সেক্রেটারি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততা রয়েছে। সেসব বিষয়ে আলোচনার জন্যই মার্কিন প্রতিনিধি দল আসছে।

সূত্র জানিয়েছে, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তা দিতে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের এই আন্ডার সেক্রেটারি।

গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য যারা দায়ী থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা দেবে না।

সূত্র জানায়, ভিসা নীতির সেই পটভূমিতে মার্কিন প্রতিনিধি দল আগামী মাসে ঢাকায় আসছে। তবে প্রতিনিধি দল কবে আসছে সেটার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো বলা হচ্ছে না।

সফরকালে মার্কিন প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X