বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিভিল এভিয়েশন সনদ পেলেন ২৮৭ প্রশিক্ষণার্থী

২৮৭ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সনদ দিল সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি। ছবি : সংগৃহীত
২৮৭ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সনদ দিল সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি। ছবি : সংগৃহীত

সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন কোর্সে অংশ নেওয়া ২৮৭ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন অথোরিটি ভবনের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে ওই সনদ তুলে দেওয়া হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতায় ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন ও বোয়িং কোম্পানির আর্থিক পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এর মধ্যে তিন সপ্তাহব্যাপী জিএসআই-এয়ার কোর্স এবং পাঁচ দিনব্যাপী এভিয়েশন সিকিউরিটি কোর্স অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশনে নব যোগদানকারী ২৫৬ জন প্রশিক্ষণার্থী ১২টি বিষয়ভিত্তিক ট্রেড কোর্সে অংশ নেন।

সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উড়োজাহাজাহ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির প্রতিনিধি রিতিশ পিল্লাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করে এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এভিয়েশন খাতকে প্রধানমন্ত্রীর স্বপ্নের সিভিল এভিয়েশন হাব-এ পরিণত করতে একাডেমিকে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X