কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা শুরু

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

অপেক্ষার প্রহর শেষে ঢাকার পথে যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি পর্যটনশিল্পের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে ইতোমধ্যে হোটেল বুকিং দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ট্রেনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত একজোড়া ট্রেন চলবে এই রুটে। যাত্রাবিরতির জন্য থামবে শুধু চট্টগ্রামে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১টি বগি নিয়ে ট্রেন চালানোর কথা থাকলেও মানুষের চাহিদা বিবেচনায় এই ট্রেনে থাকবে ২৩টি বগি। এরই মধ্যে যাত্রীসেবার সব প্রস্তুতি শেষ করার কথা জানান তারা।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, আপতাত আমাদের আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুকিং দেওয়া হয়েছে। এ তারিখ পর্যন্ত ট্রেনের এসি, শোভন চেয়ারসহ সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আরেকটি ট্রেন কক্সবাজার পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬টা ৪০মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে রেল বিভাগ। শুক্রবার থেকে হাজারো যাত্রীর পদভারে মুখরিত হয়ে উঠবে দৃষ্টিনন্দন এই স্টেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X