কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ‘কক্সবাজার এক্সপ্রেস’

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

অবশেষে যাত্রা শুরু করছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। আজ শুক্রবার (১ ডিসেম্বর) প্রায় ৯০০ যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে পর্যটন নগরীর আইকনিক রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে কক্সবাজার যাবে আগামীকাল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত একজোড়া ট্রেন চলবে এই রুটে। যাত্রাবিরতির জন্য থামবে শুধু চট্টগ্রামে। এই ট্রেন নিয়ে এতটাই আগ্রহ শুধু প্রথমদিনই নয়, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে গেছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১টি বগি নিয়ে ট্রেন চালানোর কথা থাকলেও মানুষের চাহিদা বিবেচনায় এই ট্রেনে থাকবে ২৩টি বগি। এরই মধ্যে যাত্রীসেবার সব প্রস্তুতি শেষ করার কথা জানান তারা।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, বাণিজ্যিক ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপতাত আমাদের আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুকিং দেওয়া হয়েছে। এ তারিখ পর্যন্ত ট্রেনের এসি, শোভন চেয়ারসহ সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আরেকটি ট্রেন কক্সবাজার পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬টা ৪০মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে রেল বিভাগ। শুক্রবার থেকে হাজারো যাত্রীর পদভারে মুখরিত হয়ে উঠবে দৃষ্টিনন্দন এই স্টেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X