কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী মারা গেলে কী হবে, জানাল ইসি

নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি
নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর যেসব প্রার্থী থেকে যাবেন তাদের মধ্যে যদি কেউ মারা যান তবে সেই আসনে কী হবে? বিষয়টি খোলাসা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন বাতিল করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়, যা ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। অতঃপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এতে আরও বলা হয়, কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবে। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।

এছাড়া পরিপত্রে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের পরপরই প্রতীকের একটি নমুনা সংশ্লিষ্ট প্রার্থীকে সরবরাহ করবেন। কারণ তা তার প্রচারণার জন্য প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রতীকসমূহের নমুনা পাওয়া যাবে। উল্লেখ্য যে, বিধিতে উল্লিখিত প্রতীকের নমুনা সম্বলিত পোস্টার ইতোমধ্যে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X