কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে পিতার কবরে মেয়র তাপসের শ্রদ্ধাঞ্জলি 

শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।ছবি : কালবেলা
শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মেয়র তাপস।

সোমবার (৪ ডিসেম্বর) বনানী কবরস্থানে বাবার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। ব্যারিস্টার শেখ তাপস এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পীসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১২

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৩

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৪

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৫

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৭

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৮

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৯

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

২০
X