কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতা ও ন্যায্যতার’

বুধবার সন্ধ্যায় সিলেটে এক আলোচনা সভায় কথা বলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল। ছবি : সংগৃহীত
বুধবার সন্ধ্যায় সিলেটে এক আলোচনা সভায় কথা বলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল। ছবি : সংগৃহীত

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়; আমাদের দু’দেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে ‘স্বাধীনতার ৫২ বছর : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াকে ‘মৈত্রী দিবস’ পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সদস্যসচিব মুক্তাদীর আহমদ মুক্তা। সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বেদনানন্দ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক সাংবাদিক আল আজাদ এবং শিক্ষক ও লেখক আব্দুল মালিক।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক সংগঠন গীতবিতান, শ্রুতি ও স্থানীয় শিল্পীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X