কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যে তিন বিভাগে পুরুষ কমে যাচ্ছে

তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। ছবি : সংগৃহীত
তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ (ষষ্ঠ) জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের তিনটি বিভাগের পল্লি এলাকায় পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। বিভাগ তিনটি হলো বরিশাল, ময়মনসিংহ ও রংপুর। গত ২৮ নভেম্বর বিবিএস এই তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১১ সালের শুমারি (পঞ্চম) থেকে বরিশাল বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। এবারের শুমারিতেও এই হার কম। এই তালিকায় নতুন করে ময়মনসিংহ ও রংপুর বিভাগের নাম যোগ হয়েছে। এই তিন বিভাগেই পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক।

জনশুমারির তথ্য বলছে, বরিশাল বিভাগে নারীর সংখ্যা ৪৬ লাখ ৬০ হাজার ১৬৩ জন। পুরুষ ৪৪ লাখ ৩৯ হাজার ৬১৬ জন। ময়মনসিংহ বিভাগে নারীর সংখ্যা ৬২ লাখ ৩৬ হাজার ৫৫৭ জন আরও পুরুষ ৫৯ লাখ ৮৮ হাজার ২৩৩ জন। এ ছাড়া রংপুর বিভাগে নারীর সংখ্যা ৮৮ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন এবং পুরুষ ৮৭ লাখ ৩১ হাজার ৪১৫ জন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, একক কোনো কারণে এই তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম, এটা বলা ঠিক হবে না। তিনটি বিভাগে কর্মসংস্থান হওয়ার মতো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। এসব এলাকায় দারিদ্র্যের হার তুলনামূলক বেশি। এ কারণে পুরুষের অভ্যন্তরীণ অভিবাসী হওয়ার প্রবণতা বেশি। পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার এটি একটি কারণ হতে পারে। ছেলেসন্তান জন্মের হার কম, এটিও একটি কারণ হতে পারে। এর বাইরে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি- এটি একটি কারণ হতে পারে। এসব কারণে এই তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম হতে পারে।

বিবিএসের তথ্য থেকে আরও জানা যায়, বরিশাল বিভাগের মানুষ নিজ এলাকায় বসবাস করে সবচেয়ে কম। সেখানকার ৭৮ শতাংশ মানুষ নিজ বিভাগে অবস্থান করছে। একই বিভাগের সবচেয়ে বেশি, প্রায় ১৯ ভাগ মানুষ ঢাকায় অবস্থান করছে। অন্যদিকে, সিলেট বিভাগের মানুষ নিজ বিভাগে সবচেয়ে বেশি বসবাস করে। এখানকার ৯৬ শতাংশ মানুষই নিজ বিভাগে বসবাস করছে। মাত্র ৪ শতাংশ মানুষ ঢাকায় অবস্থান করছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ থেকে ২১ জুন দেশজুড়ে ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার (৫০.৪৬ শতাংশ)। পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার (৪৯.৫৪ শতাংশ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X