কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

নেদারল্যান্ডস স্কোয়াড। ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডস স্কোয়াড। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২০ আগস্ট) দল ঘোষণা করেছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর দল ঘোষণা করেছে ডাচরা। বাস ডি লিড, টিম প্রিঙ্গেল, লোগান ভন বিক, কলিন আকারম্যানের মতো পরিচিত মুখদের ছাড়াই বাংলাদেশ সফর করবে তারা।

ডাচরা দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, ২-১ দিনের মধ্যেই একইসঙ্গে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নেদারল্যান্ডস স্কোয়াড : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সাকিব জুলফিকার, রিয়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার ও ড্যানিয়েল ডোরাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X