কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘুম মানুষের শরীর ও মনের জন্য ভীষণ জরুরি। তবে সবার ঘুমানোর ভঙ্গি এক নয়। কেউ একটিমাত্র বালিশে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ বা মাথার নিচে উঁচু বালিশ ছাড়া ঘুমোতে পারেন না। আবার অনেকের অভ্যাস, ঘুমের সময় পায়ের ফাঁকে বালিশ রাখতে হয়। অনেকের কাছে এটি নিছক আরামদায়ক ভঙ্গি মনে হলেও চিকিৎসকরা বলছেন, আসলে এই অভ্যাসের রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা।

বিশেষজ্ঞদের মতে, কাত হয়ে ঘুমালে পায়ের ফাঁকে বালিশ রাখলে শিরদাড়া সোজা থাকে এবং দেহভঙ্গি ঠিক থাকে। এতে করে কোমর ও পেলভিস অঞ্চলে বাড়তি চাপ পড়ে না। ফলে দীর্ঘমেয়াদে শিরদাড়ার বেঁকে যাওয়া বা পেশিতে অতিরিক্ত টান লাগার ঝুঁকি কমে যায়।

ভারতের পারস হেলথের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান ডা. আর আর দত্ত বলেন, ‘স্পাইনে চাপ পড়লে এটি সময়ের সঙ্গে সঙ্গে বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। কিন্তু পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শিরদাড়া সোজা থাকে এবং পেশির ওপর চাপ কমে। এতে কোমর ও গাঁটের ব্যথাও অনেকটা লাঘব হয়।’

অন্যদিকে, ডা. দীপক কুমার মহারানা জানান, স্পাইন জার্নাল অব ভাসকুলার সার্জারি ও দ্য স্পাইন জার্নাল-এর গবেষণায়ও বলা হয়েছে, পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমালে শরীরের সঠিক ভঙ্গি বজায় থাকে এবং ঘুম হয় আরামদায়ক।

চিকিৎসকেরা বলছেন, যাদের কোমরের ব্যথা, আর্থারাইটিস বা শিরদাড়ার সমস্যা রয়েছে, তাদের জন্য এই অভ্যাস বিশেষভাবে উপকারী। তাই অভ্যাসে থাকলে ভালো, না থাকলেও চাইলে সহজেই শুরু করা যেতে পারে।

আরও পড়ুন : সকালে এক কাপ কফি বাড়াতে পারে আয়ু

আরও পড়ুন : ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X