কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম খুব কমই রয়েছে। হাতেগোনা কয়েকটি স্টেডিয়াম ব্যতীত অধিকাংশ মাঠেই নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। তবে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মুগ্ধ হয়েছেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ-সুবিধাতে।

বুধবার (২০) ‍আগস্ট ফিজিক্যালি ডিজঅ্যাবল ক্রিকেটারদের নিয়ে দুই দিনের ট্রায়াল ও সিলেকশন পর্ব পরিদর্শনে যান মুশফিক।

জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে এ ক্যাম্প আয়োজন করা হয়।

পরিদর্শন শেষে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত। ক্রিকেট তো দূরের কথা, (বাংলাদেশের) কোনো জাতীয় দলেরই এরকম সুবিধা নেই। যেটা কিনা খুবই মৌলিক সুবিধা হওয়া উচিত। কারণ আপনি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে না পারলে ক্রিকেটার বের করে আনা কঠিন।’

বসুন্ধরার এমন উদ্যোগ দেখে দেশের ক্রিকেটের নীতি-নির্ধারকরা উজ্জীবিত হবেন, এমনটাই প্রত্যাশা মুশফিকের। ‘এই সুযোগ-সুবিধা দেখে আমাদের নীতি-নির্ধারকরা যদি উজ্জীবিত না হয়, তাহলে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। তবে এটা অবশ্যই প্রেরণাদায়ী একটা জিনিস। একটু দেরি হলেও, উনাদের (বসুন্ধরা) মতো এত বড় একটা গ্রুপ এই কাজটা করেছে। আশা করি, এখান থেকে অনেক ক্রিকেটার উপকৃত হবে।’ যোগ করেন মুশফিক।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের উৎসাহ জোগাতে ‍মঙ্গলবার (১৯ আগস্ট) উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমন। তাদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X