রাজু আহমেদ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

শাকিব খান ও জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
শাকিব খান ও জয় চৌধুরী। ছবি : সংগৃহীত

কালবেলার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘তারাবেলা’তে এসে খোলামেলা বক্তব্য রাখলেন ঢালিউডের বর্তমান সময়ের নায়ক জয় চৌধুরী। ক্যারিয়ার, সিন্ডিকেট, সহশিল্পী আর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপে উঠে আসে নানা অজানা তথ্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে একটি ঘটনা- সুপারস্টার শাকিব খান তার একটি গান সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, এমনকি গানটি নিজের জন্যও চেয়ে নিয়েছিলেন।

উপস্থাপিকা যখন প্রশ্ন করেন- অপু বিশ্বাস না শাকিব খান, কার সঙ্গে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন? জবাবে জয় বলেন, ‘নায়িকার সঙ্গে কাজ করতে তো পৃথিবীর সব নায়কই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শাকিব ভাই তো সিনিয়র একজন মানুষ। তার কাছ থেকে অনেক দিকনির্দেশনা পেয়েছি। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা কেউ তার কাছ থেকে শেখার সুযোগ পাই না। তিনি সে সুযোগ দেন না।’

অপু বিশ্বাসকে তিনি অসাধারণ অভিনেত্রী ও মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের সহশিল্পীরা তার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারে।

সবচেয়ে আলোচিত অংশটি আসে ‘হিটম্যান’ সিনেমাকে ঘিরে। উপস্থাপিকা যখন জানতে চান, সত্যি কি সিনেমা থেকে জয় চৌধুরীর একটি গান বাদ দেওয়া হয়েছিল? তখন জয় সরাসরি স্বীকার করেন, ‘কথা সত্যি। আমার তৃতীয় সিনেমা ছিল এটি। গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম। দিন-রাত পরিশ্রম করেছি। কিন্তু পরে দেখি গানটিসহ পুরো সিন ছবিতে নেই। বিষয়টি আমার জন্য ভীষণ কষ্টকর ছিল।’

জয় জানান, নির্মাতা ওয়াজেদ আলী সুমন তাকে বলেছিলেন তিনি কিছু করতে পারেননি। কারণ শাকিব খানের চাপে গানটি বাদ দেওয়া হয়। এমনকি শাকিব খান নাকি গানটি নিজের জন্যেও চেয়েছিলেন। এ নিয়ে জয় বলেন, “শাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন, তাই সেটা মেনে নিয়েছি। তবে এরপর থেকে যখনই এক ছবিতে একাধিক নায়ক থাকি, আগেই সব পরিষ্কার করে নেই।’

আলাপে জয় নির্মাতাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, ‘একজন ডিরেক্টর মানে জাহাজের ক্যাপ্টেন। তিনি জানবেন জাহাজ কোথায় যাবে। কিন্তু যদি নায়ক, নায়িকা বা প্রযোজকের কথায় কাজ করেন, তাহলে তো তিনি ক্যাপ্টেন নন। আমি বলব, যেসব পরিচালক এরকম করেন, তাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ কোনোটাই নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X