কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নামতে পারেনি ১১টি আন্তর্জাতিক ফ্লাইট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কবলে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি শাহজালালে। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বিমান অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে। গতকাল সোমবার রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

তিনি আরও বলেন, সকালে অবতরণের অপেক্ষায় থাকা ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান। তবে সকালে থেকে উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X