কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৪ ডিসেম্বর ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে নিরাপত্তার জন্য সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকার কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণ করবেন।

এসব এলাকায় এদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

বিকল্প সড়ক-

১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুর আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করবে।

২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

৩. যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১০

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১২

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৩

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৪

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৫

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৭

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৮

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৯

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

২০
X