কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ছবি : কালবেলা
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ছবি : কালবেলা

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘আমার দেশ সন্ত্রাস সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ’ শীর্ষক বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজহারুল হকের সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ১৩ ডিসেম্বর বুধবার এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়। এ সময় সংগীত, আবৃত্তি, নাটক পরিবেশন করেন বিভিন্ন সংগঠন।

সভায় বক্তারা বলেন, নিরীহ লাখো বাঙালির ওপর যে গণহত্যা চালানো হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি হয় জাতীয় নাট্যশালা মিলনায়তনে। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এ সময় শিশু বক্তা পুষ্পিতা ব্যাপারী ও মাহাদিয়া রহমান মারিশা, লিয়াকত আলী লাকীর সুরে মাসুদ সালাউদ্দীনরে কথায় আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী গানের নৃত্য নির্মিতা মেহরাজ হক তুষার ও সহযোগী নৃত্য পরিচালনা এস কে জাহির পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল, প্রতিশ্রুতিশীল নৃত্যদল। একক সংগীত ওয়াদুদুর রহমান রাহুল (বিশেষ চাহিদা সম্পন্ন)। উপস্থাপনা করে তাহফীম যুনাইরা আনশী, তামীম আহমেদ বৃন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X