কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

বাংলাদেশ বেতার। পুরোনো ছবি
বাংলাদেশ বেতার। পুরোনো ছবি

দেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস উদযাপন এবং বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া।

১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে। নামকরণ করা হয় ‘ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র’। নাজিমউদ্দিন রোডের যে ভবনটিতে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত, সেখানে সম্প্রচার স্টেশন স্থাপন করা হয়েছিল। পরে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। পাকিস্তান আমলে এর নাম ছিল রেডিও পাকিস্তান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X