কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক ও নতুন আমিরকে চরমোনাই পীরের অভিনন্দন

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি মরহুমের মাগফিরাত কামনা করে সোমবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর ইন্তেকালে কুয়েতের জনগণের পাশাপাশি বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকে মুহ্যমান।

চরমোনাই পীর বলেন, কুয়েতের আমিরের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবককে হারাল। তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও বাংলাদেশের জনগণের কল্যাণে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মধ্যস্ততা ও মানবিকতার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার অবদানের জন্য বাংলাদেশের জনগণ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

চরমোনাই পীর বলেন, মহান রাব্বুল আল আমিন তার সব খেদমত কবুল করে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে কুয়েতের রাজপরিবার, নেতৃত্ব ও জনগণ শোককে কাটিয়ে ওঠার তৌফিক দিন, আমিন।

এদিকে শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ কুয়েতের নতুন আমির ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এক অভিনন্দন বার্তায় চরমোনাই পীর বলেন, আমরা বাংলাদেশের জনগণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের নতুন আমিরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি আশা প্রকাশ করছি কুয়েতের নতুন আমিরের সুযোগ্য নেতৃত্বে কুয়েত আরও উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। মুসলিম বিশ্বসহ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবেন এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পীর সাহেব চরমোনাই কুয়েতে নিযুক্ত নতুন আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X