কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কীভাবে হবে, তা বাংলাদেশের জনগণই ঠিক করবে : পঙ্কজ সরন

ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরন। ছবি  : সংগৃহীত
ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরন। ছবি : সংগৃহীত

যে কোনো দেশে নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে মূল্যায়নের অধিকার কাউকে দেওয়া হয়নি উল্লেখ করে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সেটা দেশের জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোই ঠিক করবে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা ২০২৩–এ এক প্রশ্নের জবাবে পঙ্কজ সরন এসব কথা বলেন। দৈনিক ভোরের কাগজ ‘বাংলাদেশ–ভারত প্রতিবেশী দেশের সম্পর্কের রোল মডেল’ শীর্ষক ওই বক্তৃতার আয়োজন করে।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানতে চাইলে ভারতের সাবেক কূটনীতিক পঙ্কজ সরন স্বাধীনতার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের ‘বন্ধুর পথের’ যাত্রার প্রসঙ্গ টানেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে পঙ্কজ সরন বলেন, ‘প্রতিটি দেশের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। প্রতিটি দেশেরই নিজস্ব পদ্ধতি ও প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের নির্বাচনের জন্য ভালো পন্থা কোনটা, সেটা বাংলাদেশের জনগণের ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পঙ্কজ সরন বলেন, বাংলাদেশে বা ভারতে বা আফগানিস্তানে কিংবা অন্য কোনো দেশে নির্বাচন কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে ভারতসহ বিশ্বের কোনো দেশের কথা বলা উচিত নয়। এটা যে দেশে নির্বাচন হবে, সে দেশের জনগণই নির্ধারণ করবে। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌম জাতি হওয়ার মানে কী হলো?

তিনি বলেন, কাজেই জনগণই সিদ্ধান্ত নেবে কাকে তারা নির্বাচিত করছে। নির্বাচন কীভাবে হবে, সেটা প্রতিষ্ঠানগুলো ঠিক করবে এবং তাদের প্রয়াসের প্রতি শুভকামনা থাকবে। বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার বলেন, আমাদের একমাত্র প্রত্যাশা থাকবে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।

ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাবেক এই হাইকমিশনার মনে করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করার মতো অনেক লোক আছেন দুই দেশে, যাদের উপেক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X