কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডা. সংযুক্তার ফোন ফরেনসিক টেস্টের দাবি

ডা. সংযুক্তা সাহা। পুরোনো ছবি
ডা. সংযুক্তা সাহা। পুরোনো ছবি

ভুল চিকিৎসায় প্রাণ হারানো প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের ভর্তি এবং পরবর্তী চিকিৎসা ডা. সংযুক্তা সাহার নির্দেশনাতে হয়েছে বলে দাবি করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনে ডা. সংযুক্তা সাহার মোবাইল ফোনটি ফরেনসিক টেস্ট করার দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (২ জুলাই) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুবা রহমান আঁখি সেন্ট্রাল হাসপাতালে আসার পূর্বেই ডা. সংযুক্তা সাহার ড্রাইভার মো. জমিরের সঙ্গে কথা হয়েছে এবং এ বিষয়ে সংযুক্তা সাহাও জানতেন। মো. জমিরের সঙ্গে রোগীর কথোপকথনের রেকর্ড এবং রাত সাড়ে ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত ওই রোগীর বিষয়ে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে।

ডা. সংযুক্তা হাসপাতালে না থাকলেও রোগীর চিকিৎসার বিষয়ে তিনি চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে আরও বলা হয়, ডা. শাহজাদী আমাদের জানিয়েছেন, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সঙ্গে ওই রোগীর বিষয়ে মোবাইলে কথা হয়েছে। এ বিষয়ে সংযুক্তা সাহার মোবাইলটি ফরেনসিক টেস্ট করলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নরমাল ডেলিভারি এবং তার রোগীদের জন্য অধ্যাপক ডা. সংযুক্তা সাহার টিম ছিল। তার অনকল ডাক্তার ছিল। অনকল ডাক্তাররাই তার রোগী ডিল করতেন। সেন্ট্রালের ডাক্তাররা ডা. সংযুক্তা সাহা ও তার টিমের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করেন মাত্র। তবে ওই রোগীকে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার আন্ডারে ভর্তির বিষয়ে প্রশাসন-ম্যানেজমেন্টের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এতে দাবি করা হয়, মাহবুবা রহমানের স্বামী ইয়াকুব আলী নিজেই বলেছেন, তিনি আনুমানিক ভোর ৪টা ৫০ মিনিটে হাসপাতালের দায়িত্বরত উপপরিচালক ডা. মাসুদ পারভেজকে এ বিষয়ে অবহিত করেন। এদিকে ইয়াকুব আলী আবার বলছেন, সেন্ট্রাল কর্তৃপক্ষ নাকি বলেছে, অধ্যাপক ডা. সংযুক্তা সাহা আছেন, কিন্তু তার (ইয়াকুব আলীর) এমন বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X