কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা’

কেরানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। ছবি : কালবেলা

নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা, এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান।

শুক্রবার (২২ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনের দিনে প্রিসাইডিং অফিসারদের ওপর অর্পিত ক্ষমতার পূর্ণ ব্যবহার দেখতে চাই। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে পিছপা হবার সুযোগ নেই। এ সময় তিনি বক্তব্যে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মুনিবুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আমীনুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X