কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

শীতের শুরুতে কিছুটা তীব্রতা বেড়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কিছুটা হ্রাস পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দেওয়া আবহাওয়ার সবশেষ পরিস্থিতি তুলে ধরে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কিশোরগঞ্জের নিকলিতে। আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় বিরাজ করার পর আজ তা বৃদ্ধি পেয়ে ১৩ ডিগ্রির ঘরে গেছে। তাপমাত্রা বাড়লেও শীতের যে অনুভূতি তা অব্যাহত রয়েছে। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১০

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১১

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১২

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৩

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৪

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৬

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৭

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৮

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৯

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

২০
X