সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে আরও অর্থ সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

বাংলাদেশ-যুক্তরাজ্যের পতাকা।
বাংলাদেশ-যুক্তরাজ্যের পতাকা।

রোহিঙ্গা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫৯ কোটি টাকা) দিবে যুক্তরাজ্য। সোমবার (৩ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার প্রথম কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এই সহায়তার ঘোষণা দেন।

হাইকমিশনার বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। এ দেশের মানবিক প্রয়োজনে সাড়া দিয়ে ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এই নতুন মানবিক সহায়তা প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’

সারাহ কুক রোহিঙ্গাদের অব্যাহতভাবে আতিথ্য দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে সরকারকে সমর্থন দিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। সহায়তার এই নতুন প্যাকেজটি সারা দেশের বাংলাদেশি সম্প্রদায়কে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সাড়া দিতেও সাহায্য করবে।

যুক্তরাজ্যের সহায়তার এই নতুন প্যাকেজটি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়ন করবে। এর আওতায় রোহিঙ্গাদের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং স্বাগতিক সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দিবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা এ সহায়তা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১০

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১১

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১২

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৩

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৪

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৫

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৬

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৮

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৯

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

২০
X