কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট রক্ষায় গুলির নির্দেশ পেয়েছে পুলিশ, জানালেন এসপি

ফেনীর দাগনভূঞা বাজারে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় পুলিশ সুপার জাকির হাসান। ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞা বাজারে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় পুলিশ সুপার জাকির হাসান। ছবি : সংগৃহীত

ব্যালট বক্স ও পেপার রক্ষায় গুলি করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান। তিনি বলেন, ‘ব্যালট রক্ষার জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশনা দেওয়া আছে। ব্যালট কিংবা ভোটের কোনো সরঞ্জাম যদি রক্ষা করতে হয়, দুষ্কৃতিকারী বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে ওইখানকার যে প্রিসাইডিং অফিসার নির্দেশনা দিলে পুলিশ গুলিও করতে পারবে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন এসপি।

এ সময় জাকির হাসান বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই কারণে এবার ভোটে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-৩ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা যেন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।

এলাকার ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা থাকবেন। তারা ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দেবেন।

জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, দাগনভুঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X