কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির

এ টি আহমেদুল হক চৌধুরী এবং মিয়া লুৎফর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
এ টি আহমেদুল হক চৌধুরী এবং মিয়া লুৎফর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী চক্র অগ্নিসন্ত্রাসসহ উপর্যুপরি নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) যে কোনো পরিস্থিতিতে অতীতের ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী পিপিএম এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিবৃতিতে বলা হয়, সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ়তা ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জাতির এ ক্রান্তিকালে সকল প্রকার ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ ছাড়া আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X