কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গ। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

বুধবার (৩ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দলের ১,৯৭০টিরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধরনের অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ না করে ভোট বর্জন করেছেন বিএনপি। এতে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি?

জবাবে ডুজারিক বলেন, না, আমরা করি না। আমরা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছি এবং আমরা আশা করি সব নির্বাচন একটি স্বচ্ছ ও সংগঠিতভাবে হবে।

এর আগেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে। সে সময়ও ডুজারিক বলেছিলেন, আমাদের পরামর্শ হলো- নির্বাচনের সঙ্গে জড়িত সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন। যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X