কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার কোন কেন্দ্রে কারা ভোট দেবেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা। ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি। একই সময়ে খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

এবারের এই নির্বাচনে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন ঢাকা-১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল।

বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মিরপুর ১৩ নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X