কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর

শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের হয়ে জয় পাওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন। বুধবার (১০ জানুয়ারি) শপথ শেষে শাহজাহান ওমর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’ এর আগেও নির্বাচনী প্রচারণার সময় তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পান এক হাজার ৬২৪ ভোট।

বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

এর আগে, সকালে সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরে কার্যক্রম হিসেবে সংসদ সদস্যদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X