কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অধ্যাপক জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, অধ্যাপক ডা. হারিসুল হক, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ প্রলয় কুমার জোয়ারদার, ডা. বেলাল হোসেন সরকার, ডা. মামুন মোর্শেদ, ডা. শাহ্ মো. জাকির হোসেন, ডা. জাহান শামস নিটল, ডা. আবিদ, ডা. জাকির, ডা. কাউসার, মো. আলমগীর হাসানসহ আরও অনেকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X