শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট সূচকের মান কমলো বাংলাদেশের

পাসপোর্ট। পুরোনো ছবি
পাসপোর্ট। পুরোনো ছবি

বিশ্বের পাসপোর্ট সূচক মান কমেছে বাংলাদেশের। ২০২৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৭তম স্থানে রয়েছে।

একধাপ পেছালও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট নেপাল (৯৮), পাকিস্তান (১০১) ও আফগানিস্তানের (১০৪) তুলনায় এগিয়ে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যেতে পারে তার ওপর ভিত্তি করে সূচকে অবস্থান নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবে।

সূচক অনুসারে, মালদ্বীপের পাসপোর্ট ৫৮ তম স্থানে রয়েছে। এ ছাড়াও ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পাসপোর্ট যথাক্রমে ৮০ তম, ৮৭ তম এবং ৯৬ তম স্থানে রয়েছে।

হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ ৫টি র‌্যাংকিংয়ে থাকা দেশগুলো হলো- ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও ইউনাইটেড কিংডম। ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯১টি দেশে ভ্রমণ করতে পারবে এসব দেশের পাসপোর্টধারীরা।

১৯০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবে গ্রিস ও মাল্টার পাসপোর্টধারীরা এবং পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X