কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন জাহিদ ফারুক

জাহিদ ফারুক। ছবি : সংগৃহীত
জাহিদ ফারুক। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন জাহিদ ফারুক।

বরিশাল-৫ আসন থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবারও একই দায়িত্ব পেলেন তিনি।

জন্ম ও পরিবার

জাহিদ ফারুকের জন্ম ১৯৫০ সালের ২৬ নভেম্বর। তার স্ত্রী মিসেস লায়লা শামীম স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সংশ্লিষ্ট।

রাজনৈতিক জীবন

পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতিতে বরাবরই সক্রিয় ছিলেন জাহিদ ফারুক। তিনি তার জনকল্যাণমূখী কাজের মাধ্যমে ক্রমশ একজন আপসহীন নেতা হিসেবে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে (বরিশাল-৫) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

কর্মজীবন

পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী জাহিদ সেনাবাহিনীতে ৩৪ বছরের দীর্ঘ কর্মজীবনের পর কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সামরিক কৌশলগত নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেরও তিনি একজন সদস্য।

বর্তমানে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সভাপতি এবং পানি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে জাতীয় কমিটির সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X