কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি : সংগৃহীত
কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কুজেন্দ্র লাল ত্রিপুরা (জন্ম : ৪ নভেম্বর ১৯৬৩) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৯৮ নং (খাগড়াছড়ি) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি প্রথমবারের মতো ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রাথমিক জীবন কুজেন্দ্র লাল ত্রিপুরার জন্ম ১৯৬৩ সালের ৪ নভেম্বর খাগড়াছড়ি জেলায়। তিনি বি এ ডিগ্রি লাভ করেছেন। তিনি ত্রিপুরী সম্প্রদায়ের যা বাংলাদেশের ত্রিপুরা নামে পরিচিত।

রাজনৈতিক জীবন কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ২০১৪ সালে খাগড়াছড়ি জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তাকে প্রত্যাবাসন শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়। এই চেয়ারম্যান পদটি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন । এর আগে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X