কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মোল্লাবাড়ি বস্তিতে আগুন 

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াতের

আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর হাতিরঝিল অঞ্চলের নেতারা। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর হাতিরঝিল অঞ্চলের নেতারা। ছবি : কালবেলা

আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে হাতিরঝিল অঞ্চলের নেতারা পরিদর্শনে যান।

নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের স্বান্ত্বনা দেন এবং তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জামায়াত নেতা মিয়া মুহাম্মদ তৌফিক, আবু সাদিক প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকটি টিন-শেডের ঘর পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X