কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শীত থাকবে আরও কয়েকদিন, বৃষ্টির পূর্বাভাস

শীতের তীব্রতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত
শীতের তীব্রতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে চলা শীতের তীব্রতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বয়ে চলা শৈত্যপ্রবাহের মধ্যেই হতে পারে বৃষ্টি। এতে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা দেখা মিলছে। তবে বেলা বাড়তেই কুয়াশা কিছুটা কমলেও বাতাসে শীতের জানান দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দেশের চারটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে আবহাওয়া পরিস্থিতির তেমন পরিবর্তন আসবে না। তবে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে বেলা বাড়লে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও রাজধানী ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান কমে যাওয়ায় এত বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান এ আবহাওয়াবিদ।

তরিফুল নেওয়াজ কবির আরও বলেন, সহসাই বর্তমান আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির পরে তাপমাত্রা আবারও কমে যাবে। মূলত জানুয়ারি মাসটা বছরের সবচেয়ে শীতলতম মাস হিসেবে ধরা হয় বলেও জানান তিনি।

এ দিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X