কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যের দেখায় স্বস্তি মিললেও, আসছে দুঃসংবাদ

শীতের সকাল। ছবি : সংগৃহীত
শীতের সকাল। ছবি : সংগৃহীত

মাঘের প্রথম দিন রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে সূর্যের দেখায় মিলেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তরও বলছে, রোদ ওঠায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমবে। তবে সপ্তাহের শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত ফের বাড়তে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও সিলেটে সূর্যের দেখা মিলেছে। তবে কুয়াশা থাকায় সূর্যের আলোর উত্তাপ তেমন নেই।

তিনি বলেন, ঢাকায় মাঝারি কুয়াশা আছে। দিনের তাপমাত্রা একটু বাড়বে। তাতে শীতের অনুভূতির তীব্রতা কমে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল।

মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে কালাম মল্লিক আরও বলেন, বুধবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরে কুয়াশার ভাব কমবে এবং তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও মিলছে। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে কয়েকদিন।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১০

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১১

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৩

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৪

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৫

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৬

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৭

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৮

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৯

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

২০
X