কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এপিএস পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন নিয়োগ পেয়েছেন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে।

ভোলা চরফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এপিএস নিয়োগ দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বাড়িও কিশোরগঞ্জে।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

এ ছাড়া নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার নিয়োগ পেয়েছেন। তার বাড়িও বোচাগঞ্জ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা এপিএসকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X