কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

১০ জেলায় নতুন ডিসি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগো। ছবি: সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগো। ছবি: সংগৃহীত

দেশের ১০ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) এই রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ১০ ডিসির মধ্যে ৯ জনই নতুন করে ডিসির দায়িত্ব পেয়েছেন। আর একজনকে বর্তমান জেলা গাজীপুর থেকে বদলি করে ঢাকার ডিসি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা গেছে, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানকে বদলি করে ঢাকার ডিসি করা হয়েছে। আর বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের ডিসির দায়িত্বে পদায়ন করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব শাহ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামানকে পাবনা, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগের উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মু. মুশফিকুর রহমানকে কুমিল্লা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর ডিসি করেছে সরকার।

নতুন ডিসিদের মধ্যে দুজন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের, সাতজন ২৭তম ব্যাচের এবং ঢাকার দায়িত্ব পাওয়া ডিসি আনিসুর রহমান ২৪তম ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে দায়িত্ব চালিয়ে আসা নয় জেলার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X